🎓 কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: ভবিষ্যতের পথঘাট এখানেই! 🔧⚙️💡
🎓 কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: ভবিষ্যতের পথঘাট এখানেই! 🔧⚙️💡 আজকের দিনে চাকরি পাওয়া আর আগের মতো সহজ নয়। কেবল বইয়ের তত্ত্বীয় শিক্ষা দিয়ে জীবন গড়ার সময় এখন আর নেই। সময় এখন দক্ষতা নির্ভর শিক্ষার — সময় এখন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার! 🛠️ কারিগরি শিক্ষা কী? কারিগরি শিক্ষা মানে এমন এক ধরনের শিক্ষা যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শেখে—যেমন: অ্যাপারেল মেনুফ্যাকচারিং বেসিকস কম্পিউটার অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অটোমোবাইল ফার্ম মেশিনারি ইত্যাদি 🇧🇩 বাংলাদেশে কারিগরি শিক্ষার সুযোগ বর্তমানে বাংলাদেশের প্রতিটি জেলা ও বিভিন্ন উপজেলায় ১৫৫ টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (TSC) রয়েছে, অদূর ভবিষ্যতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) স্তরে শিক্ষা দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানে সাধারণ পাঠ্য বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট কারিগরি ট্রেডে দক্ষতা অর্জন করে। ফলে শিক্ষা শেষে তারা সরাসরি চাকরি বা উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্...