সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিন (Single Needle Lock Stitch Machine )এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর পরিচয়সহ কাজ

 সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিন (Single Needle Lock Stitch Machine )এর 

 গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর পরিচয়সহ কাজ

সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিন

সাধারনত একটি নিডল, একটি ববিন ও ববিন কেস এবং দু’টি সুতা ব্যবহার করে সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিনে সেলাই করা হয়। দু’টি সুতার মধ্যে একটি নিডলের সুতা অন্যটি ববিনের সুতা হিসাবে ব্যবহার হয়। একটি নিডলের সাহায্যে লকস্টিচ সেলাই করা হয় বিধায় এ মেশিনকে সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিন বলে। এ মেশিনের সেলাই উপরে ও নিচে একই রকম দেখা যায়। এই মেশিনকে আবার প্লেইন মেশিনও বলা হয়। আমরা বাসা-বাড়িতে পা বা হাত চালিত যে মেশিন ব্যবহার করি সেটিও একই ধরনের মেশিন। বাসাবাড়িতে পা বা হাত চালিত সেলাই মেশিনকে ডোমেস্টিক সুয়িং মেশিন অথবা সাধারণ সেলাই মেশিনও বলা হয়।

 


সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিন ওভেন পোশাক সেলাই এর জন্য বড় ধরনের ভূমিকা রাখে, তাই  এই মেশিনের যন্ত্রপাতি সম্পর্কে ভালো করে জানার পাশাপাশি সেলাই করার ক্ষেত্রে ও দক্ষতা অর্জন করতে হবে। এর ফলে পরবর্তীতে অন্যান্য মেশিনও চালনা করা সহজ হবে।

 সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিনের যন্ত্রাংশের পরিচিতি

একজন দক্ষ মেশিন অপারেটরের মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো চেনা প্রয়োজন এবং যন্ত্রাংশসমূহের অবস্থান ও কাজ সম্পর্কে ধারণা থাকা দরকার। আমরা এখন মেশিনের যন্ত্রাংশগুলি চিত্রে চিহ্নিত করে প্রত্যেকটি যন্ত্রাংশের কাজের বর্ণনা করব।

সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিনের বিবরন :

মেশিনের নাম

সিঙ্গেল নিডল লকস্টিচ (ইন্ডাস্ট্রিয়াল) মেশিন

সাধারণ সেলাই মেশিন

স্টিচের ধরন

লকস্টিচ

লকস্টিচ

নিডলের নাম ও সাইজ 

DB× 1 I 9, 11, 14, 16, 18, 20, 21 

HA× 1, 11, 14, 16, 18, 20

স্টিচ পার ইঞ্চি (প্রতি ইঞ্চিতে সেলাই) 

10-12 টি    

10-12 টি

নিডল/ববিন ও ববিন কেইস এর পরিমান 

1/1 

1/1

মেশিন স্পিড   

1500-5500 এসপিএম

500-550 এসপিএম

স্টিচ ক্লাশ (টাইপ)      

301

301

ফিড মেকানিজম ড্রপ ফিড

ড্রপ ফিড

ড্রপ ফিড

 

সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিনের যন্ত্রাংশের পরিচিতি

নিম্নে সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিনের যন্ত্রাংশের প্রত্যেকটি যন্ত্রাংশের কাজের বর্ণনা করা হলো

 


চিত্র : একটি সিঙ্গেল নিডল লকস্টিচ মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ


সিঙ্গেল নিডল লকস্টিচ  মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর পরিচয়সহ কাজসমূহ নিচে বর্ণনা করা হলো-

 


টেবিল : সেলাই মেশিনটি একটি টেবিলের উপর স্থাপন করা থাকে। এটি শক্ত ও মসৃণ কাঠ বা প্লাই-উডের তৈরি একটি বিশেষ ধরনের টেবিল। কোনো কোনো মেশিনের টেবিলে কাজের সুবিধার্থে পরিমাপের জন্য স্কেল অঙ্কন করা থাকে।

টেবিল স্ট্যান্ড : টেবিল স্ট্যান্ড লোহা বা স্টিলের তৈরি একটি মজবুত কাঠামো হওয়ার ফলে টেবিল ও সেলাই মেশিন এর ভার বহন করা সহজ হয়।


          

                                

           চিত্র : টেবিল ও টেবিল স্ট্যান্ড

 

থ্রেড প্লেট : থ্রেড স্ট্যান্ডের সাথে দুটি বা তিনটি প্লেটের মতো অংশ থাকে। একে থ্রেড প্লেট বলে। এই প্লেটে সুতার রিল বা কোন (ঞযৎবধফ পড়হব) রাখা হয়। ববিনে সুতা  বা থ্রেড ভরার জন্য একটি সুতার কোন রিজার্ভ রাখা হয়।

 






                       চিত্র: থ্রেড প্লেট

নী লিফটার : এটির অবস্থান মেশিনের টেবিল ও মোটরের নিচে। এটি মেশিন অপারেটরের ডান হাঁটুর পাশে এমন অবস্থানে থাকে যেন অপারেটর হাঁটুর  সাহায্যে সহজে এটিকে পরিচালনা করতে পারে। নী লিফটার  দেখতে কালো রংয়ের গোল চাকার মত। নী লিফটারকে ডান পায়ের হাঁটু দিয়ে ডানে চাপ দিলে প্রেসারফুট উপরে উঠে এবং ছেড়ে দিলে প্রেসারফুট নিচে নামে। মূলত মেশিন অপারেটরগণ নী লিফটার এর সাহায্যে প্রেসারফুটকে উঠানামা করায় ।

              চিত্রঃ নী লিফটার    


মেশিন হুইল : মেশিনের একেবারে ডান দিকের বড় চাকাটি হলো মেশিন হুইল। সেলাইয়ের শুরুতে নিডলকে কাপড়ের সঠিক স্থানে বসানোর জন্য এবং ববিনের সুতা উঠানোর জন্য মেশিন হুইল ব্যবহার করা হয়। এছাড়াও অনেক সময় মেশিনের  কার্যক্রম দেখা বা কোনো ধরনের সমন্বয়  করার সময় মেশিন হুইলকে হাতে ঘুরিয়ে সেটিং করতে হয়।






 

 




 


                   চিত্র: মেশিন হুইল

ক্লাচ মোটর : মোটর নানা প্রকার হয়ে থাকে। তবে সেলাই মেশিনে সাধারণত ক্লাচ মোটর  ব্যবহার করা হয়। মোটরের ক্লাচ হুইলের সাহায্যে বেল্টের মাধ্যমে মেশিন ঘুরে। ক্লাচ মোটরের সুবিধা হলো অন্যান্য মোটরের মতো সুইচ অন করলেই মেশিন চালু হয় না, শুধু মোটর ও ফ্রি হুইল ঘুরে। সুইচ অন করার পর অপারেটর পাদানীতে চাপ দিলে  ক্লাচ মোটরের পুলি ঘুরতে আরম্ভ করে। ক্লাচ হুইল বেল্টের মাধ্যমে মেশিন পুলির সাথে সংযোগ ঘটায় এবং সে সাথে মেশিন চালু হয়।





 

 

 

 

 

 

             চিত্র : একটি ক্লাচ মোটর

সার্ভো মোটর : এ ধরনের মোটর ক্লাচ মোটর থেকে বেশি সুবিধা দেয়। ক্লাচ মোটরের থেকে এর ভিন্নতা হল, এটিকে সার্ভো ড্রাইভের মাধ্যমে এর রেঞ্জের মধ্যে যে কোনো স্পীডে চালানো যায়। এটি খুব সংবেদনশীল। তাই খুব দ্রুত চালু করা বা থামানো যায়। তুলনামূলকভাবে সার্ভো মোটর  এর আওয়াজ কম, ওজনে হালকা এবং বিদ্যুৎ খরচও কম হয়। এটি মেশিনের ডান পাশে মেশিন পুলির সাথে লাগানো থাকে। আধুনিক সেলাই মেশিনে সার্ভো মোটর ব্যবহার হচ্ছে।











                  চিত্র : একটি সার্ভো মোটর

মেশিনের বেল্টঃ মেশিনের বেল্ট সাধারণত রাবারের বা চামড়ার তৈরি হয়ে থাকে। এটি  মোটর পুলি  ও  মেশিন পুলির সাথে সংযুক্ত থাকে। মোটর পুলি ঘুরার সাথে সাথে মেশিনও চলতে শুরু করে। ইংরেজি ঠ এর মত দেখায় বলে একে আবার ভি বেল্ট  বলে।



 

                      চিত্র: মেশিনের বেল্টঃ

পাদানি : মেশিনে পা রাখার জায়গাকে বলে প্যাডেল বা পাদানি। প্যাডেলে পা রেখে সামনে চাপ দিলে মেশিন চলবে অর্থাৎ সেলাই হতে থাকবে। পেছনে চাপ দিলে মেশিন বন্ধ হয়ে যাবে এবং একই সঙ্গে অটো ট্রিমার যুক্ত মেশিনে সয়ংক্রিয়ভাবে সুতা কেটে (থ্রেড ট্রিমিং) যাবে।

                চিত্র : মেশিনের পাদানি

ফিডডগ :  সেলাই করার সময় কাপড়কে সামনে বা পিছনে নেয়ার জন্য দাঁত যুক্ত যে যন্ত্রাংশটি নিডল প্লেটের সাথে প্রেসার ফুটের নিচে অবস্থান  করে তাকে ফিডডগ বলে।


                          চিত্রঃ ফিডডগ

টেনশন পোস্ট অ্যাসেম্বলি : এটির সাহায্যে নিডলের সুতার টান বা টেনশন নিয়ন্ত্রন করা হয়। টেনশন থাম্ব নাট, টেনশন ডিক্স ও টেনশন স্প্রিং এর সমন্বিত অংশকে একত্রে টেনশন পোস্ট অ্যাসেম্বলি বলে।

                            চিত্র: টেনশন পোস্ট অ্যাসেম্বলি

ববিন ও ববিন কেস : এটি সেলাই সহযোগী উপকরণ। ববিনে সুতা জড়ানো হয় এবং উক্ত সুতা জড়ানো ববিনটি  ববিন কেসে লাগানো হয়।  ববিন ও ববিন কেস সম্মিলিতভাবে সেলাই করতে সাহায্য করে।



                   চিত্রঃ ববিন ও ববিন কেস


চিত্রঃ ববিনববিন কেস

রোটারি হুক : রোটারি হুকের মধ্যে ববিন কেইস স্থাপন করা হয়। এটি নিডল সুতার সাথে লক (খড়পশ) তৈরির মাধ্যমে স্টিচ তৈরি করতে সাহায্য করে। এটি স্যাটেল নামেও পরিচিত।

 চিত্রঃ রোটারি হুক

ব্যাক স্টিচ লিভার : এই লিভার এর সাহায্যে সেলাই এর দিক পরিবর্তনের মাধ্যমে (পিছনের দিকে) সেলাই মজবুত করা হয়। কোনো সেলাইয়ের শুরুতে ও শেষে নিরাপত্তা সেলাই দেয়ার জন্য কমপক্ষে  ৩ টি ব্যাক স্টিচ সেলাই দিতে হয়।







       














           চিত্র: ব্যাক স্টিচ লিভার

নিডল প্লেট : নিডল প্লেট নিডল ও প্রেসার ফুটের নিচে থাকে। এটি দুই নাট যুক্ত একটি ঢাকনা। নিডল প্লেটের খাঁজ কাটা অংশে ফিডডগ সেটিং করা হয়। সেলাই করার সময় নিডল প্লেট কাপড়কে সামনে পিছনে নিতে সাহায্য করে।

                   চিত্রঃ নিডলপ্লেট





স্লাইড প্লেট : নিডল প্লেটের পাশে স্লাইড প্লেট  থাকে। এ্টাকে বাম দিকে টানলে ববিন লাগানো বা খোলার জন্য জায়গা বের হয়। ববিন লাগানোর পর এটাকে আবার ডানে টানলে ফাঁকা জায়গা বন্ধ করে  সেলাই কাজ করতে হয়।

  







                    চিত্র: স্লাইড প্লেট


 

ববিন উইন্ডার : ববিনে সুতা প্যাঁচানোর জন্য যে অংশ থাকে তাকে ববিন উইন্ডার বলে। এটা মেশিনের ডান পাশে থাকে। ববিন উইন্ডারে খালি ববিন লাগিয়ে চালু মেশিনের বেল্টের সাথে উইন্ডিং করে সংযোগ ঘটিয়ে সুতা জড়ানোর ব্যবস্থা আছে।কিছু কিছু মেশিনের ববিন উইন্ডার  মেশিনের বডির উপরে স্পুল পিনের সাথে দেয়া থাকে। ববিনটি ববিন উইন্ডারের মাথায় থাকা গোলাকার দন্ডে লাগানো হয়। তারপর টেনশনারে চাপ দিয়ে মেশিন চালু করলে ববিনে সুতা জড়ানো শুরু হয়। এ পদ্ধতি উপরের পদ্ধতির চেয়ে নিরাপদ।

      চিত্র : ববিন উইন্ডার

প্রেসার ফুট : প্রেসার ফুট মেশিন হেডের নিচের দিকে ফিডবারের সাথে লাগানো হয়। এর কাজ হলো কাপড়কে চেপে রাখা। সেলাই শুরু করার পূর্বে কাপড় নিডলের নিচে দেয়ার সময় প্রেসার ফুট উপরে তোলা হয়। সেলাই করার সময় প্রেসার ফুট নামাতে হয়।

ফিডবার : এটি নিডল বারের পাশে থাকে। ফিড বারের  সাথে প্রয়োজন মতো প্রেসারফুট বাযে কোন এটাচমেন্ট সেট করে কাজ করা হয়।

 (বডির উপরে)




Buy 1 Pc Industrial Sewing Machine Roller Foot For Juki Singer Brother  Roller Foot Presser Foot Snap-On High Shank Leather Sewing at affordable  prices — free shipping, real reviews with photos — Joom

                     চিত্র: প্রেসার ফুট ও ফিডবার

থ্রেড টেক আপ লিভার : থ্রেড টেক-আপ লিভার হলো সেলাই মেশিনের ছোট একটি অংশ। এটি মেশিন হেডের উপরে অপারেটর যেদিকে থেকে মেশিনটি পরিচালন করে সেদিকে থাকে। এর কাজ হল মেশিন চলার সময়ে ক্রমাগত উঠানামা করে নিডলে সুতা সরবরাহ করা।




 

 

  চিত্র: থ্রেড টেক আপ লিভার

থ্রেড গাইড : থ্রেড গাইড থ্রেডকে নির্দিষ্ট পথে পরিচালিত করে।  স্পুল পিন থেকে নিডল পর্যন্ত ২/৩ টি থ্রেড গাইড থাকে।


 

 

 

               চিত্র:  থ্রেড গাইড

নিডল বার : যে বারের সঙ্গে স্ক্রু দিয়ে নিডল লাগানো থাকে তাকে নিডল বার বলে। সেলাই করার সময় এটি উঠানামা করে।                      

            

                      চিত্র: নিডল বার 

স্টিচ রেগুলেটর : এটি মেশিনের সামনের দিকের ডান পাশে অর্থাৎ অপারেটরের দিকে থাকে। এর দ্বারা স্টিচের দৈর্ঘ্যকে ছোট বড় বা ঘনত্ব কম বেশি করা হয়।

        
         চিত্র: স্টিচ রেগুলেটর

ফিডবার অ্যাডজাষ্টিং নাট এন্ড বোল্ট : এই অংশটির মাধ্যমে প্রেসার ফুটের চাপ কমানো অথবা বাড়ানো হয়। কাপড়ের পুরুত্ব অনুযায়ী এটি সেট করতে হয়।



চিত্র :  ফিডবার অ্যাডজাষ্টিং নাট এন্ড বোল্ট

হ্যান্ড লিফটার : এই অংশের মাধ্যমে প্রেসার ফুটকে প্রয়োজন অনুযায়ী উপরে উঠানো এবং নিচে নামানোর জন্য ব্যবহার হয়। এটিকে আবার প্রেসারফুট লিফটারও বলে। নী লিফটার ও হ্যান্ড লিফটার একই ধরনের কাজ করে। তবে হ্যান্ড লিফটার দ্বারা প্রেসার ফুটকে বেশি উঠানো যায়না।









                   

 চিত্র :  হ্যান্ড লিফটার

অয়েল ইন্ডিকেটিং গ্লাস : এটি মেশিনের বডির উপরে থাকে। দেখতে অনেকটা কাঁচের তৈরি চোখের মতো। মেশিনে পর্যাপ্ত তেল আছে কিনা তা এর মধ্য দিয়ে বুঝা যায়। মেশিনে পর্যাপ্ত তেল থাকলে কাঁচের নিচে তেল  ছিটানো অবস্থায় দেখা যায়।

  চিত্র অয়েল ইন্ডিকেটিং গ্লাস

স্পুল পিন : মেশিনের নিডল থ্রেডকে উপরে ধরে রাখার জন্য যে পিন থাকে তাকে স্পুল পিন বলে। এ পিনটি মেশিনের উপরে ডান পাশে লাগানো থাকে।

 

 

 

                             চিত্র: স্পুল পিন

পিএলসি প্যানেল বোর্ড: এর মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামিং পদ্ধতিতে মেশিনকে কন্ট্রোল করা হয়। এটি দিয়ে মেশিনের গতি নিয়ন্ত্রণ, সেলাই দৈর্ঘ্য ছোট বড় করা, থ্রেড ট্রিমিং এর মাপ সেটিং করাসহ বিভিন্ন ধরনের সেটিং করা হয়। বর্তমান সময়ে সেলাই মেশিনে পিএলসি এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এটি আবার ফাংশনাল ডিসপ্লে বোর্ড নামেও পরিচিত।



 

 

 

 

          চিত্র : পিএলসি প্যানেল বোর্ড

সেফটি গার্ড : মেশিন  চালনার  সময় মেশিন অপারেটরের  নিরাপত্তার  জন্য মেশিনে  বিভিন্ন  সেফটি গার্ড : মেশিন  চালনার  সময় মেশিন অপারেটরের  নিরাপত্তার  জন্য মেশিনে  বিভিন্ন  ধরনের সেফটি গার্ড (ঝধভবঃু  মঁধৎফ)  ব্যবহার  করা  হয়। যেমন- মোটর গার্ড, আই গার্ড, নিডল গার্ড ও রাবার ম্যাট। এগুলো  সাধারণত মেশিনে ফিটিং করা থাকে। তবে মেশিনে ফিটিং  করা না থাকলে অপারেটরকে নিরাপদ থাকার স্বার্থে ফিটিং করে  নিতে হয়।

বেল্ট গার্ড : মেশিনের মোটর চলমান অবস্থায় মেশিনের বেল্ট দ্বারা যাতে কোন দূর্ঘটনা না ঘটে সে জন্য যে গার্ড ব্যবহার করা হয় তাকে বেল্ট গার্ড বলে। এটা ব্যালান্স হুইল বা হ্যান্ড হুইলের সাথে লাগানো থাকে এবং বেল্ট এর কভার হিসাবে কাজ করে।


        চিত্র: বেল্ট গার্ড

নিডল গার্ড : মেশিনের নিডল বারের সামনে স্টিলের তারের মতো যে গার্ড থাকে তাকে নিডল গার্ড বলে। এই গার্ড ফিডবারের সঙ্গে সংযুক্ত থাকে। সেলাইয়ের সময় হাতের আঙুলকে নিডল হতে রক্ষা করা এর কাজ।






















                           চিত্র: নিডল গার্ড

রাবার ম্যাট : প্যাডেল বা পাদানীতে পা রাখার স্থানে একটি রাবারের ম্যাট থাকে। কোন কারণে মেশিন বিদ্যুতায়িত হলে যাতে অপারেটর নিরাপদ থাকে সে জন্য এটি লাগানো থাকে। এর আরেকটি সুবিধা হলো, এর দ্বারা পা পিচ্ছিল বা ঘর্মাক্ত হয় না।




 

                          চিত্র: রাবার ম্যাট

আই গার্ড : সেলাই মেশিন চালু অবস্থায় নিডল ভেঙ্গে চোখে পড়ে বড় ধরনের দূর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আই গার্ড ব্যবহার করা হয়। এটি স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি।

S44493-001 BROTHER B430E EYE GUARD ASSY | ArmaStore |


 

 

 

                     চিত্র: আই গার্ড


 

মোটর পুলি গার্ড : এই গার্ডর্টি নিরাপত্তা সরঞ্জাম হিসাবে কাজ করে,  যাতে চলন্ত অবস্থায় মোটরের দ্বারা কোনো দুর্ঘটনা না ঘটে।  এটি মেশিনের নিচে মোটর পুলির কভার হিসাবে ব্যবহার হয়। বিদ্যুতের ক্ষতিকর দিক থেকে এবং মোটরের বেল্টের দুর্ঘটনা জনিত ক্ষতি থেকে  অপারেটরকে রক্ষা করা এর প্রধান কাজ।

 

 

                     চিত্র : মোটর পুলি গার্ড


 





















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এসএসসি ২০২৬ ব্যাচ: প্রস্তুতির সেরা গাইডলাইন | SSC 2026 Preparation Tips

৩০ মিনিটে কিভাবে একটি অধ্যায় রিভিশন করবেন – পরীক্ষার আগে দারুণ কৌশল!

এসএসসি পরীক্ষার পর করণীয়