বেকারত্ব থেকে মুক্তির অন্যতম উপায় কারিগরি শিক্ষা (Technical education is one of the ways out of unemployment)


 

বেকারত্ব থেকে মুক্তির  অন্যতম উপায় কারিগরি শিক্ষা (Technical education is one of the ways out of unemployment)

 

বেকারত্ব গ্লানি থেকে মুক্তি পেতে চান? তবে বেছে নিন কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষাই পারবে আপনাকে বেকারত্ব থেকে মুক্তি দিতে ।

একমাত্র কর্মমুখি শিক্ষা গ্রহণ করেই আপনি দ্রুত পেশাজীবনে প্রবেশ করতে পারেন। এবং প্রচুর কর্মক্ষেত্রের সুযোগ থাকায় কারিগরি শিক্ষা গ্রহণ করে আপনি বেকরেত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই কারিগরি শিক্ষা কি এবং কিভাবে আমরা এ শিক্ষা নিতে পারি।

হাতে কলমে কাজ শেখাটাই মূলত কারিগরি শিক্ষা। মূলত তাত্ত্বিক জ্ঞান থেকে হাতে কলমে অর্জিত জ্ঞানই অধিক সমাদৃত। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি।



বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে। বর্তমানে  দেশে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট, ১৩৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে। এর মধ্যে পুরোনো প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪টি  এবং ২০২১ -২২ সালে চালু হয়েছে নবনির্মিত ৭০টি টেকনিক্যাল স্কুল কলেজ । অদূর ভবিষ্যতে প্রতিটি উপজেলায়  একেটি করে টেকনিক্যাল স্কুল কলেজ স্থাপনের উদ্যেগ নেওয়া হয়েছে।

এছাড়া এইচএসসি ভোকেশনাল শিক্ষা চালু রয়েছে ১ হাজার ৭০০ বেসরকারি প্রতিষ্ঠানে এবং এসএসসি ভোকেশনালের ক্ষেত্রে রয়েছে ২ হাজার ৩০২টি বেসরকারি প্রতিষ্ঠান

এবার জেনে নেওয়া যাক এসকল প্রতিষ্ঠানে কি কি বিষয়ের উপর প্রশিক্ষণদেওয়া হয় -

Ø  ৬৪ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৩১ টি ট্রেডে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

Ø  ১০০ সরকারি টেকনিক্যাল স্কুলে ২২ টি ট্রেডে এসএসসি (ভোকেশনাল) প্রোগ্রাম প্রক্রিয়াধীন আছে

Ø  প্রায় ১১০০ বেসরকারী বিদ্যালয়ে বিভিন্ন ট্রেডে এসএসসি ( ভোকেশনাল) কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

এসব প্রতিষ্ঠানে চালুকৃত ট্রেডসমূহ হলোঃ

1.     General Electronics

2.     Agro-Based Food

3.     Building Maintenance

4.     Wood Working

5.     Civil Construction

6.     Civil Drafting with CAD

7.     Mechanical Drafting with CAD

8.     Dying Printing and Finishing

9.     Electrical Maintenance Works

10.    IOT Basics(Computer & Information Technology)

11.  Apparel Manufacturing Basics (Dress Making)

12.  General Mechanics

13.  Farm Machinery

14.  Food Processing and Preservation

15.  Livestock Rearing and Farming

16.  Poultry Rearing and Farming

17.  Fish Culture and Breeding

18.  Plumbing and Pipe Fitting

19.  Glass & Ceramics

20.  Refrigeration and Air-conditioning

21.  Fruit and Vegetable Cultivation

22.  Patient Care Technique

23.  General Electrical Works

24.  Machine Tools Operation

25.  Architectural Drafting with Auto CAD

26.  Shrimp Culture and Breeding

27.  Knitting

28.  Welding and Fabrication

29.  Weaving

30.  Automotive

 

এই ট্রেডগুলোর যেকোন একটি কোর্সর উপর প্রশিক্ষণ নিয়েই আপনি আপনার কর্সংস্থান করতে পারেন দেশে এবং বিদেশে। মনে রাখবেন কারিগরি শিক্ষার মাধ্যমেই আপনি বেকারত্বের অভিশাপ থেকে রেহাই পেতে পারেন।

 ‘কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে’- । কারিগরি শিক্ষা বোর্ডের এই শ্লোগানকে সামনে রেখে্‌ই হোক আমাদের পথ চলা।

 

 

 

 

 

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এসএসসি ২০২৬ ব্যাচ: প্রস্তুতির সেরা গাইডলাইন | SSC 2026 Preparation Tips

৩০ মিনিটে কিভাবে একটি অধ্যায় রিভিশন করবেন – পরীক্ষার আগে দারুণ কৌশল!

এসএসসি পরীক্ষার পর করণীয়